হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-১: বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়ায় বিএনপির ৩০ নেতা বহিষ্কার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার করেছে দলটি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ জেলার উত্তর হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপির ৩০ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ ন ম সাদেকুর রহমান নঈম; উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলম (নূর এ আলম), মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমান; হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), ডা. আবুল কাশেম মেম্বার; পৌর বিএনপির সদস্য মো. মতিউর রহমান মতি, মো. শরিফুল আলম, মো. হাবিবুর রহমান এবং ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়া; ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. ওয়াজেদ আলী মাস্টার, মো. আজিজুল হক, মো. আব্দুর রশিদ মেম্বার, মো. কবিরুল ইসলাম টিটুল, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আব্দুল হামিদ মেম্বার, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী মেম্বার ও মো. কামাল সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু: অতিরিক্ত ব্যয়, ভোগান্তি ও আতঙ্কে স্বজনেরা

রিমান্ড শেষে কারাগারে মাদ্রাসাশিক্ষক, ডিএনএ পরীক্ষার নির্দেশ

সৌদি আরবে গাড়িচাপায় গফরগাঁওয়ের যুবক নিহত

বাবার সঙ্গে জুয়ার টাকার দ্বন্দ্বের বলি ৯ বছরের সন্তান, লাশ মিলল সেপটিক ট্যাংকে

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করছিলেন দুই তরুণী

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু