হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু, ছেলে হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের আক্রমণে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুধনই এলাকার এই ঘটনায় তাঁর ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত দুজন হলেন দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) এবং তাঁর মেয়ে লাবিবা আক্তার (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুরে মাওলানা আবুল কাশেম তাঁর ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল আক্রমণ করে। দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা-ছেলেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পথে মাওলানা আবুল কাশেম মারা যান। আহত সিফাত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, ঘটনার খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ

সৌদি আরবে মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরল নান্দাইলের সৌরভের মরদেহ

ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ