হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলাতঙ্ক রোধে নান্দাইলের প্রায় ৩ হাজার কুকুর টিকার আওতায়

প্রতিনিধি

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ১৩টি ইউনিয়নের ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। টিকা প্রদানের তৃতীয় রাউন্ডে পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে বেওয়ারিশ কুকুরকে এই টিকা দেওয়া হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলায় মালিকানাবিহীন ৩ হাজার ৩৯৩টি কুকুর রয়েছে। এগুলো জলাতঙ্কমুক্ত রাখতে ৪ থেকে ৮ জুন পর্যন্ত টিকা দেওয়া হয়। টিকাদানকারীরা ৩১টি টিমে বিভক্ত হয়ে এই পাঁচ দিনে ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেন, যা মোট কুকুরের ৮৬ শতাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে নান্দাইলে কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়।

জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের প্রধান সমন্বয়কারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, `কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। উপজেলার ২ হাজার ৯১০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন সুপারভাইজার, সার্ভেয়ার, ডগকেচার ও লোকাল ডগকেচার।

নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মলয় কান্দি মোদক জানান, ২০১৮ সালে নান্দাইলে ১ হাজার ৩০০ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছিল। এ বছর কুকুরের সংখ্যা বেশি থাকায় ২ হাজার ৯১০টি কুকুরকে দেওয়া হয়েছে। কিছু কুকুরকে টিকাদান করা সম্ভব হয়নি। সেগুলোকে পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করা হবে।

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

হালুয়াঘাটে ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড-জেল

দুর্নীতির অভিযোগে কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে হত্যা: তিন ছেলে রিমান্ডে, একজন কারাগারে

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই