হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপির ২ নেতার হাতাহাতি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় ভাঙচুর হয়েছে একটি ফুলের টব। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আজ রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডিসি অফিসের দ্বিতীয় তলার বারান্দায় এই হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

তখন দুজন মুখোমুখি হলে হাফেজ আজিজুলকে ‘বহিষ্কৃত ও ‘দালাল’ বলে গালি দেন তোফাজ্জল। এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, ‘তর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেন আজিজুল। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি ও চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন।

এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে অফিস সহকারী জনি হাতে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল ও তোফাজ্জল হোসেন দুজনই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, ‘হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।’

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, আক্রান্ত হয়ে ভর্তি ৪৪

ময়মনসিংহে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে ১ কোটি ৩৮ লাখ টাকা

নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

গফরগাঁওয়ে মৎস্যখামারিকে কুপিয়ে হত্যা

হালুয়াঘাটে ৩ মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

চুরির অভিযোগে নাতিকে বেঁধে মারধর, বাধা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু