হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

আমিনুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ অভিযানে একটি শটগান ও দুটি গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনীর।

আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে বলে জানা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের মীরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে বলারদিয়ার এলাকার আমিনুল ইসলামের বাড়িতে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে আমিনুল ইসলামের গোয়ালঘরের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। একই সময়ে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়।

শনিবার সকালে আটককৃত আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বলারদিয়ার থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ