হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

ময়মনসিংহ প্রতিনিধি

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে হামলার ঘটনায় করা মামলায় তিন জামায়াত নেতা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। রোববার ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের এই আদেশ দেন। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন নেতা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান জামায়াতের নেতা-কর্মীরা। হামলার সময় ককটেল নিক্ষেপ, গুলির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দল নেতার প্রাইভেট কার ভাঙচুর, ১১টি মোটরসাইকেল ভাঙচুর, ৫টি মোটরসাইকেল লুট, ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ৮ এপ্রিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন কাহালগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম তালুকদার।

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার

বৃদ্ধ বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ৩ মাসের জেল