হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেল নবনির্মিত সড়ক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে বন্যা। বন্যার পানির স্রোতে মাদারগঞ্জে-সারিয়াকান্দি অভিমুখের একটি কাঁচা রাস্তার ২০০ মিটার ভেঙে গেছে। এতে করে পৌর এলাকায় পানি প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ সোমবার সকালে ওই সড়কের পৌর এলাকার গাবেরগ্রামের অংশ ভেঙে যায়। 

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ বিভাগের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শেষ হয় গত মে মাসে। 

প্রকল্পটির চেয়ারম্যান ও বালিজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, গত মে মাসে সরকারি প্রাক্কলন মোতাবেক রাস্তার কাজ শেষ করা হয়। তবে আজ যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে রাস্তার গাবেরগ্রাম অংশের ২০০ মিটার ভেঙে যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, কাবিটা প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। যমুনার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পানির তোড়ে রাস্তাটি ভেঙে গেছে।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন