হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

রাসেল পাঠান। ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল স্থলবন্দরে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহের যুবলীগ নেতা রাসেল পাঠান (৩৭)। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাসেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের সাগর হত্যা মামলার আসামি।

গ্রেপ্তার রাসেল ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, রাসেল পাঠান বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর হত্যা মামলার আসামি। তাঁকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ রাসেল পাঠানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ তাঁকে থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর ৫৪ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ-মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও গুলি করলে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

মমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ২ নেতাকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জ ও ময়মনসিংহে ৭ জনের মৃত্যু

মমেক ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১১৭ শিশু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৯১ শিশু

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগের দোসর আখ্যা দিয়ে ১৬ আইনজীবীর প্রার্থিতা বাতিল

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ শিশু