হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

শিয়ালের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে। এক শিয়ালের আক্রমণের ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে একটি শিয়াল ভাটিপাচানী গ্রামের নরুল ইসলাম মৌলভীর বাড়িতে ঢুকে পড়ে। শিয়ালটি নরুল ইসলামসহ দুজনকে কামড় দেয়। পরে শিয়ালটি বাড়ির পাশের একটি পানের বরজে ঢুকে আরেক নারীকে আক্রমণ করে। পরে পুকুরপাড়ে শিশুসহ আরও কয়েকজনকে কামড় দেয়। একপর্যায়ে শিয়ালটি বিভিন্ন বাড়িতে ঢুকে নারী ও শিশুদের ওপর হামলা চালাতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করেন।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিস ভ্যাকসিন ও আইজি র‍্যাবিস দেওয়া হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলো হুমায়ূন (১৬), ফাতেমা (৬০), ফাতেমা (৫৫), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। এ ছাড়া মোছা. আরিসা (৭), নরুল ইসলাম মৌলভী (৬২), মানসুরা আক্তার (৩২), হৃদয় হাসান (৩০) ও মজিদা (৪৫) মমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা হৃদয় হাসান বলেন, ‘হঠাৎ করেই শিয়ালটি বাড়িতে ঢুকে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। নারী ও শিশুরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে এলাকাবাসী একত্র হয়ে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করি।’

এদিকে একই দিনে উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও তিনজন শিয়ালের কামড়ে আহত হয়েছে। তারা কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ‘আমাদের এখানে পাঁচজন এসেছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া শেষে বাড়িতে পাঠানো হয়েছে। অন্যরা ময়মনসিংহে চিকিৎসাসেবা নিয়েছে বলে শুনেছি।’

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ