হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তাঁর বাসা। হঠাৎ জানালা দিয়ে ব্যাংকের ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। তিনি বলেন, শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরেজমিনে তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শাখা ব্যবস্থাপক একটি অভিযোগ দিয়েছেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হচ্ছে।

ফুলবাড়িয়ায় মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী যুব সমাবেশ-র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর সেচে শিশুর মরদেহ উদ্ধার

ত্রিশালে শিশু ধর্ষণে দুই ইমাম গ্রেপ্তার: উভয়ের প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা ও অতীত ইতিহাস নিয়ে প্রশ্ন

ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৩৯ জন হাসপাতালে

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোটার হতে এসে ধরা পড়ল রোহিঙ্গা যুবক

ছেলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা

১৫ দিন পর দেশে এল সৌদি আরবে নিহত রুহুল আমিনের মরদেহ, দাফন সম্পন্ন

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার