হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, পৌনে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর সুতিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা ক-বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসেন।

পরে ট্রেনের কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ওসি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা