হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরল নান্দাইলের সৌরভের মরদেহ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মো. মৃদুল হাসান সৌরভ । ছবি: সংগৃহীত

পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের তরুণ মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসজীবনের ১৬ মাসের মাথায় গত ১০ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

সৌরভ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। একমাত্র প্রবাসী ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দিশেহারা হয়ে পড়েছিল পরিবার। এ অবস্থায় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভের মরদেহ পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে ছুটে যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এদিকে মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী ল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌরভের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সব সময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।’

সৌরভের বাবা সোহরাব হোসেন বলেন, ‘একমাত্র ছেলের মৃত্যুতে আমি কী করব, বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে মরদেহ দেশে আনব, তা-ও বুঝতে পারছিলাম না। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ছেলের মরদেহ দেশে আনতে পেরেছি।’

শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তাঁর নিজ বাড়ি নান্দাইলের দেউলডাংরা গ্রামে পৌঁছায়। শনিবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে