হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ, ২ জনের নামে মামলা 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তায় করে ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে এ বিষয় জানান। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বস্তাগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যান।

চাল জব্দের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ক্রেতা ও মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করা হয়।

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে