হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলেজছাত্র ইকবাল হত্যা: ময়মনসিংহে ৭ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

আদালতে আসামিরা। ছবি: আজকের পত্রিকা

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডসহ দুজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আদালতে ৯ আসামির উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

‎ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক। ‎

‎সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন খালেদা আক্তার ও রেহেনা খাতুন।‎

‎মামলার বিবরণে বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর নিখোঁজ হয় ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯), পরে নিহত ব্যক্তির বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। পরে ৫ জুন পুলিশ লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। পরবর্তী সময়ে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম।

‎আসামিদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে ফাঁসির রায় ও দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।‎

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত ব্যক্তির বড় ভাই ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, ‘পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

ভালুকায় টেক্সটাইল কারখানার বর্জ্য নিষ্কাশন লাইন সিলগালা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ময়মনসিংহে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

মমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ২ নেতাকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জ ও ময়মনসিংহে ৭ জনের মৃত্যু

মমেক ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১১৭ শিশু