হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে রাহেলা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার সময় সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে গেলে রাহেলা বেগম গুরুতর আহত হন। একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যাংক কর্মকর্তা চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল পরিবহনের একটি বাসে ওঠার জন্য অটোরিকশায় করে রওনা হন তাঁরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ শিশু ভর্তি

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত