হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পাওয়ার কারসহ ১১টি বগি রেখেই ইঞ্জিনের সঙ্গে তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। পরে মেরামত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে হুক মেরামতের পর বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিনসহ ক, গ, ঘ বগি থেকে হুক ভেঙে খ, পাওয়ার কার, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনটি ইঞ্জিনসহ প্রায় দুই কিলোমিটার চলে যায়। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

ওসি আকতার হোসেন আরও বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং পেছনে পুশ ব্যাক করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির কাছে নিয়ে যায়। পরে ট্রেনের চালক পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনের বিচ্ছিন্ন হওয়া বগি পুনরায় সংযুক্ত করে। সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘ত’ বগি এবং ‘থ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়।

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক

ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলায় গ্রেপ্তার সেই নারীর জামিন

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২