হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের ধলেশ্বরী-১ সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয়ের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের রসুলপুর গ্রামে। তিনি মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদের বাড়ি সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকায়। তিনি রবিউল আউয়ালের ছেলে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি বলেন, আহত সাজ্জাদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। তাঁর মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩