হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

গতকাল রাতে দুটি ট্রাক্টর জব্দ এবং একটি মাটি কাটার যন্ত্র অচল করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ এবং একটি মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) অচল করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পারভেজ মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি থেকে এক্সকাভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এবং সিংগাইর থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পারভেজ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে একটি এক্সকাভেটর অচল করা হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার