হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শিশু অপহরণচেষ্টার অভিযোগে আটক জান্নাত ও গুলবাহার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় দুই নারী বিভিন্ন কথা বলে তাদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁরা এক শিশুর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে দুই নারীকে আটক করে পুলিশে দেন।

জান্নাত আক্তার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

গুলবাহার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, ‘দুই নারী টাকার লোভ দেখিয়ে শিশুদের নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে দ্রুত গিয়ে শিশুদের উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাঁদের আটক করে পুলিশে দিই।’

পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছেন তাঁরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিজেদের মধ্যে আলোচনাও করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু