হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার সাদ্দাম মাঝি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শটগানের কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম মাঝি উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগেশ্বর এলাকায় ইব্রাহিম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার কক্ষে অভিযান চালিয়ে সাদ্দাম মাঝিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গ্রেপ্তার সাদ্দাম মাঝির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত বলেও জানান তিনি।

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব