হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট আলো ছড়াল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পরীক্ষামূলক ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে পদ্মা সেতুতে। আজ শনিবার বিকেল ৬টার দিকে সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত ১০-১২টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সেতুর ল্যাম্পপোস্টে বাতি জ্বালানোর তথ্য নিশ্চিত করে বলেন, ‘পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করা হয়েছে। এসময় ১০-১২টি ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করা গেছে। সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫ থেকে ৬ দিন সময় লাগবে।’ 

সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট রয়েছে। এর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮ টি, জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি ল্যাম্পপোস্ট। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস। অপরদিকে শরীয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদুৎ সংযোগের কাজ সমাপ্ত করেছে পদ্মার দুই পাশের জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এই সম্পর্কিত পড়ুন:

গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা