হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুসহ তিন নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এক্সপ্রেসওয়ের দুগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরার বাউনিয়া এলাকার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা শিশুসহ তিন নারী আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সড়ক দুর্ঘটনা রোধে সফিকুল ইসলাম চালকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যানবাহন চালানোর সময় গতিনিয়ন্ত্রণে রাখতে হবে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে এবং সড়কের ট্রাফিক সাইন ও আইন মেনে চলতে হবে। চালক ও যাত্রী উভয়ের সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারে।

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার