হোম > সারা দেশ > মৌলভীবাজার

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্র জানায়, আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলাউড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ জানান, আজ দুপুরে ঢাকার বাসভবনে আব্দুল মতিন মারা যান। তাঁর মরদেহ কুলাউড়ায় আনা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সাপ দিবসে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

নদ পারাপারের সময় নিখোঁজ কৃষক, চার দিন পর মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বিমানবাহিনীর ত্রাণসামগ্রি বিতরণ

বন্যায় মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

না ফেরার দেশে বন্য প্রাণী সংরক্ষণকর্মী সীতেশ রঞ্জন দেব

মৌলভীবাজারে নেমেছে বন্যার পানি, তবে বেড়েছে দুর্ভোগ

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

বন্যার পর তীব্র গোখাদ্য সংকট, বিপাকে মৌলভীবাজারের ২৮ ইউনিয়নের বাসিন্দারা