হোম > সারা দেশ > মৌলভীবাজার

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

মৌলভীবাজার প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের এক পাশে জিও ব্যাগ স্থাপন করা হলেও অন্য পাশে চলছে বালু উত্তোলন। সম্প্রতি কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল সেতুর পাশ থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে মেলেনি। ফলে হুমকির মুখে পড়েছে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ও দুটি সেতু।

সরেজমিনে দেখা যায়, রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল ব্রিজসংলগ্ন ধলাই নদের ঝুকিপূর্ণ বাঁধে পাউবোর উদ্যোগে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম চলছে। পাশেই নদে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। দুই মাস ধরে এই কাজ করছেন স্থানীয় ইজারাদার খোরসেদ আলম। এতে সেতুটির অস্তিত্ব ও নদের প্রতিরক্ষা বাঁধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এ নিয়ে গত নভেম্বরে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন স্থানীয়রা। এরপর দুই-এক দিন কাজ বন্ধ থাকলেও পরে আবারও শুরু হয় বালু উত্তোলন।

ধর্মপুর ও রামচন্দ্রপুরে ধলাই নদের ওপর মাত্র দেড় কিলোমিটারের মধ্যে দুটি স্টিলের সেতু। কয়েক বছর আগে মৃত্তিঙ্গা সেতুর উত্তর পাশে প্রায় ২০০ মিটার প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। সম্প্রতি পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করে।

একই সময়ে পাশাপাশি স্থান ও সেতুর কাছ থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় নদের বাঁধ ও দুটি সেতু হুমকির মুখে পড়েছে। তবে অভিযুক্ত বালুমহাল ইজারাদার খোরসেদ আলমের দাবি, তিনি ইজারা নিয়ে বৈধভাবে বালু উত্তোলন করছেন। তাঁর ভাষায়, ‘আমার ইজারার স্থান সেতুর কাছাকাছি ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায়। তাই সেতু রক্ষা করেই বাধ্য হয়ে এখান থেকে বালু উত্তোলন করছি।’ তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, ব্লকের পাশ থেকে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ব্রিজের কাছ থেকে কোনো অবস্থাতেই বালু উত্তোলন করা যাবে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শাহীনা আক্তার বলেন, ‘বিষয়টি আমি দেখছি। ইউএনওকে বলে দিচ্ছি ব্যবস্থা নিতে।’

শ্রীমঙ্গলে ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জিলাপিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

সেই চীনা কনেকে ঢাকঢোল বাজিয়ে সিঁদুর পরালেন বাংলাদেশি যুবক

শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার: ৪৫টি ইটভাটার মধ্যে একটিরও ছাড়পত্র নেই

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

মৌলভীবাজারে ৪টি আসনে বিএনপির জয়

মৌলভীবাজারের চার আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা

মৌলভীবাজার-১ আসনে ৩৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

মৌলভীবাজারে ৪টি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে