হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে আজকের পত্রিকার  প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ম্যানেজার স্টলের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে সাইফুর রহমান রোড ঘুরে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়।

এর আগে আলোচনা সভায় ইমজা মৌলভীবাজারের সভাপতি তমাল ফেরদৌস দুলাল ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত তাঁদের বক্তব্যে বলেন, আজকের পত্রিকা সারা দেশের স্থানীয় পত্রিকা হিসেবে সুনামের সঙ্গে পরিচিতি পেয়েছে। আগামী দিনে সমাজের আয়না হিসেবে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে পাঠকদের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।

আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন দের সভাপতিত্ব উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশওয়ার, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নরুল ইসলাম সেফুল, নিউজ ২৪ এর আব্দুর রব, এখন টিভির এম এ হামিদ, দেশ টিভির সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার ২৪ এর সম্পাদক রাহেল আহমেদ, চ্যানেল ২৪ এর সিরাজুল ইসলাম সিরাজ, যুগান্তরের হোসাইন আহমদ, ঢাকা পোস্টের ওমর ফারুক নাঈম, সিলেট মিররের আশরাফ ইসলাম, সাংবাদিক বিষ্ণু, আমির হোসেন ও সিনিয়র সাংবাদিক মামুন হোসেন।

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কমলগঞ্জে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

বাতাসে পূজার ঘ্রাণ, মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতি

মৌলভীবাজারে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বৃদ্ধ খুন