হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা শনাক্ত ৯১ জন

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিনে ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৩০ জন। 
 
নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের দুজন, জুড়ীর চারজন, শ্রীমঙ্গলের ২০ জন, কমলগঞ্জের ২০ জন, বড়লেখার দুজন, কুলাউড়ার ৩৩ জন, রাজনগরের ১০ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৩০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫ জনে। জেলায় মোট ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড