হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে একদিনে আরও ১৪০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৪০ জন। আজ রোববার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মৌলভীবাজার জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ জন সুস্থ হয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ২২ জন, বড়লেখার ৩৫ জন, কুলাউড়ার ৪৬ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৫৫৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪৮ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ২ জন, জুড়ীর ২৪ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৯ জন ও রাজনগরের ১ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮১২ জনে। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৩ জন রয়েছেন। 

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড