হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।

শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মৌলভীবাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

মৌলভীবাজারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রবাসীর জমি বিক্রির সময় তত্ত্বাবধায়কের হামলায় প্রাণ গেল মধ্যস্থতাকারীর

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে বহিষ্কার

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির