হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ ১ জন আটক, উদ্ধার ৯ লাখ টাকার মাদক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

উদ্ধার হওয়া মাদক। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মাদকসহ মো. সাইদুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় মদ ও ৩ হাজার সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল শনিবার রাতে উপজেলার কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে আটক করা হয়। তিনি কাজিপুর বর্ডারপাড়ার মো. আব্দুল আজিজের ছেলে।

আজ রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর ব্রিজ বাজার এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে এক বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন উপজেলার তেঁতুলবাড়ীয়া মোল্লাপাড়া মাঠে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনীর দুই গ্রামে শিয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮

গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

গাংনীতে ভোক্তা-অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার