হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাধা: প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা ও প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

‎মানিকগঞ্জের হরিরামপুরে মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, ইউপি সদস্যসহ (প্যানেল চেয়ারম্যান) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। এর মধ্যে মো. আলী হোসেন উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার মো. আলী হোসেনের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁর আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২টি মাদকের মামলা রয়েছে। ‎

আফজাল হোসেন আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং সরকারি কাজে বাধা দেন। এই ঘটনায় আলী মেম্বার ও আতাহার গাজীকে গত রাতেই গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আজ (শনিবার) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার