হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলায় দৌলতপুর যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে মন্তব্য করা উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ বুধবার দেওয়া ওই নোটিশে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের সদস্যসচিবের দায়িত্বে থেকে গণমাধ্যমকর্মীদের সম্পর্কে বিরূপ ও আপত্তিকর মন্তব্য করে তিনি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী আচরণ করেছেন।

নোটিশে আরও বলা হয়, এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার একটি প্রতিবাদ মিছিল শেষে আব্দুস সালাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ এবং দৌলতপুরে রিপোর্টিং উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে। ওই বক্তব্য প্রকাশের পর স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকেও এর নিন্দা জানানো হয়।

এ বিষয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ শিরোনামে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

পানির বৈষম্যে নদী শুকিয়ে যাচ্ছে, তিস্তা এখন মরুভূমির মতো: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

সিংগাইরে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষক

‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে নদীর কিনারে ঝুলন্ত বাস, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২