হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

মাদারীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তাঁর স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারির লকার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন। বাড়িটি ছিল তালাবদ্ধ। এই সুযোগে গভীর রাতে চোর চক্র কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

আরও জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সিনিয়র সিভিল জজ আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই

মানিকগঞ্জে পদ্মা-যমুনার তীব্র ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি বিলীন, হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন, পরদিন পেঁপেখেত থেকে লাশ উদ্ধার

ঘিওরে ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

সিংগাইরে পাটখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ

সিংগাইরে পাটখেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পাশে উদ্ধার অটোরিকশা

জেলের জালে আটকে গেল জীবিত রাসেল ভাইপার, পদ্মাপাড়ে ফের আতঙ্ক

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

সংবাদ প্রকাশের পর অভিযান: সিংগাইরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা