হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

জেলাশহরের ড. অমর্ত্য সেন সড়কে জিকেটি ভবন মাঠে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে তরুণ-তরুণীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে জব ফেয়ারের আয়োজন করেছে গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি)। আজ মঙ্গলবার সকালে জেলাশহরের ড. অমর্ত্য সেন সড়কে জিকেটি ভবন মাঠে অনুষ্ঠিত এ জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জিকেটির উপ-নির্বাহী পরিচালক মাসুম আহমেদ সচীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট জয়রাম সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক এবং জিকেটির পরিচালক ও জিকেটি রেইজ প্রকল্পের ফোকাল পারসন উদয় চৌধুরী।

বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা এবং নিজেদের দক্ষতা উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় জনবল বাছাইয়ের সুযোগ পাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ করবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি করবে।

জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে এবং প্রাথমিক সাক্ষাৎকারের ব্যবস্থা করে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক তরুণ-তরুণী এ আয়োজনে অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কর্মসংস্থানমুখী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে নদীর কিনারে ঝুলন্ত বাস, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঘিওরে ভাঙচুরের পর মাদক কারবারির বাড়িতে আগুন

গরমে সুস্থ থাকতে মানিকগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণা ও সেবা

জিআই নিবন্ধন সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড়