হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জুয়া খেলার অভিযোগে জনতার হাতে আটক পুলিশ কনস্টেবলসহ ৩ জুয়াড়ি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

জুয়া খেলার সময় আটক জুয়াড়ি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় জুয়া খেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে স্থানীয় জনতা আটক করে সদর থানায় সোপর্দ করেছে। আজ সোমবার দুপুরে আটক দুজন ফরহাদ ও রুহুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল তারেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেবপুর গ্রামের ওই ভুট্টাখেতে ছয়জন ব্যক্তি জুয়া খেলছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন। এ সময় অপর তিনজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটক পুলিশ সদস্য তারেক মানিকগঞ্জ সদর থানার কনস্টেবল। পুলিশ সূত্র জানিয়েছে, তিনি থানার একটি সরকারি গাড়ি চালকের দায়িত্ব পালন করেন।

আটক অপর দুজন হলেন পাবনার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুজনকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও

দৌলতপুরে থামছে না যমুনার ভাঙন, কমছে না কান্না

সিংগাইরের বলধারা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বাবার মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জে প্রথম আইসিইউ সেবা চালু করলেন বিমানমন্ত্রী

চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: রহস্য উদ্‌ঘাটন পিবিআইয়ের

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন ভর্তি

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সালিসের পরদিন গৃহবধূর আত্মহত্যায় গ্রেপ্তার ১