হোম > সারা দেশ > মাগুরা

গাছের সঙ্গে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার ঢাকা থেকে আগত তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকের সহযোগী মেহেদী হাসান (২৪) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের চালক জাহিদুল ইসলাম ও আরেক সহযোগী ইমন।

আজ রোববার বিকেল ৫ টার উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান খুলনার খালিশপুরের পদ্মা রোডের গোয়াল পাড়ার জাহাঙ্গীর হাওলাদার ছেলে। আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, ঢাকা থেকে আসা দ্রুত গতির একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীরা চালক ও সহযোগীকে উদ্ধার করে শালিখা থানা-পুলিশের মাধ্যমে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।

শালিখা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবব্রত সরদার জানান, ট্রাকটি ঢাকা থেকে খুলনার তেলের ডিপোর দিকে যাচ্ছিল। শালিখা থানা-পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা