হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় জমির বিরোধে ছোট ভাইকে খুনের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুদ রানা নাঘোসা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জমি নিয়ে মাসুদ রানার সঙ্গে তাঁর বড় ভাই সিদ্দিকের কথা-কাটাকাটির পর হাতাহাতি হয়। এই খবরে সিদ্দিকের শ্বশুর নূর আলী ও চাচাশ্বশুর আখের আলী ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গেও বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে সিদ্দিক ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী, নূর আলী এবং আখের আলী একত্র হয়ে মাসুদ রানাকে মারধর করেন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রীসহ আশপাশের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাসুদ রানাকে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাঁদের আটক করে হেফাজতে নেয় পুলিশ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ

যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্ত করতে না পারায় চিকিৎসককে অব্যাহতি

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা