হোম > সারা দেশ > মাগুরা

আওয়ামী লীগ কর্মীর তথ্যে গ্রেপ্তার বিএনপি নেতা, ২ জনের কাছেই মিলল পিস্তল

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

বিদেশি পিস্তল-গুলিসহ মাগুরার শ্রীপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো ও উপজেলার তারাউজিয়াল গ্রামের বাসিন্দা ও সব্দালপুরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ কর্মী টিটোকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে দুটি রিভলবার ও আটটি গুলি জব্দ করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী, একই রাতে বিএনপি নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালালে তাঁর বাড়ি থেকে একটি চায়না পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়। এ সময় সাচ্চুকে আটক করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগ কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

অপরাধ করলে সে যে দলেরই হোক, বিচার হবে: সংস্কৃতিমন্ত্রী

রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় বাবা, ঢাকায় শ্বশুরের প্রচারে নিপুণ

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরা-২: বিভক্ত বিএনপিতে ঐক্য, আসন পুনরুদ্ধারে এক কাতারে নেতা-কর্মীরা

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

মাগুরায় মাছের কাঁটা গলায় আটকে শিশুর মৃত্যু

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা