হোম > সারা দেশ > মাগুরা

পাওনা চেয়ে ধর্ষণের শিকার নারী হোটেলশ্রমিক, থানায় মামলা

­মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন (৪৫) নামের এক হোটেলমালিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় থানায় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে শনিবার বিকেলে পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেন। ভুক্তভোগীর হাতে ও শরীরের একাধিক স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, জুলাই মাসের ৫ তারিখে মহম্মদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের হোটেলে কাজ শুরু করেন ভুক্তভোগী। পাওনা টাকা (২ দিনের ৬০০ টাকা) চাইতে গেলে বাড়িতে আসতে বলেন হোটেলমালিক। গতকাল শুক্রবার বিকেলে ভুক্তভোগী তাঁর ভাড়া বাসায় গেলে ধর্ষণ করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে আটকের চেষ্টা চলছে।

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

সুস্থ সংস্কৃতিচর্চায় সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান নিতাই রায়ের

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ