হোম > সারা দেশ > মাগুরা

চাঁদা তুলতে তুলতেই রাস্তায় ঢলে পড়ল হাতি, ভ্যানচালক হাসপাতালে

মাগুরা প্রতিনিধি 

চাঁদা তুলতে তুলতেই রাস্তায় মারা যাওয়া হাতি। আজ মাগুরার মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় চাঁদা তুলতে তুলতেই মারা গেল একটি হাতি। আর সেই হাতি গিয়ে পড়ল এক ভ্যানের ওপর। এতে ওই ভ্যানচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাতির মাধ্যমে চাঁদা তুলছিলেন এর মাহুত। একপর্যায়ে হাতিটি অসুস্থ হয়ে রাস্তার পাশে ভ্যানের ওপর গিয়ে পড়ে। ভ্যানসহ উল্টে হাতিটি রাস্তার ওপর পড়ে গেলে পুরো সড়ক বন্ধ হয়ে যায়। পরে মাহুতসহ উৎসুক জনতা হাতিটি সরাতে গেলে দেখেন যে হাতিটির কোনো নড়াচড়া বা শ্বাস-প্রশ্বাস নেই। কিছুক্ষণ পরে সবাই নিশ্চিত হন যে হাতিটি মারা গেছে। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। আহত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মী এস টি মইনুল ইসলাম জানান, খবর পেয়ে হাতিটিকে উদ্ধারে যায় মহম্মদপুর ফায়ার সার্ভিস। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা থেকে সরিয়ে হাতিটিকে এক পাশে রাখেন। হাতিটির মালিক পরে এটি মাটিচাপার ব্যবস্থা করবেন।

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

অপরাধ করলে সে যে দলেরই হোক, বিচার হবে: সংস্কৃতিমন্ত্রী

রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় বাবা, ঢাকায় শ্বশুরের প্রচারে নিপুণ

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরা-২: বিভক্ত বিএনপিতে ঐক্য, আসন পুনরুদ্ধারে এক কাতারে নেতা-কর্মীরা

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

মাগুরায় মাছের কাঁটা গলায় আটকে শিশুর মৃত্যু

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা