হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ভ্যানচালক নিহত

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহম্মদপুরের দিক থেকে একটি বাস দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যান বিনোদপুর চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভ্যানকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

অপরাধ করলে সে যে দলেরই হোক, বিচার হবে: সংস্কৃতিমন্ত্রী

রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় বাবা, ঢাকায় শ্বশুরের প্রচারে নিপুণ

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরা-২: বিভক্ত বিএনপিতে ঐক্য, আসন পুনরুদ্ধারে এক কাতারে নেতা-কর্মীরা

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

মাগুরায় মাছের কাঁটা গলায় আটকে শিশুর মৃত্যু

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা