হোম > সারা দেশ > মাগুরা

সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬ লাখ টাকার ক্ষতি

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। 

এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা