হোম > সারা দেশ > মাগুরা

মহম্মদপুরে বিএনপির অফিসে ভাঙচুর, দুই পক্ষের উত্তেজনা চরমে

­মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নহাটা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নহাটা বাজারে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদ এবং বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাতে মাহামুদ চেয়ারম্যানের অনুসারীদের হামলায় ফারুক মেম্বারের সমর্থকদের অন্তত ৩০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং সাতজন আহত হন। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক মেম্বার, রানা ও কুতুবের নেতৃত্বে একদল লোক মাহামুদ সমর্থিত পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।’

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

সুস্থ সংস্কৃতিচর্চায় সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান নিতাই রায়ের

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ