হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় জিআই স্বীকৃতি পাওয়া হাজরাপুরী লিচু সংগ্রহ শুরু

মাগুরা প্রতিনিধি 

জিআই স্বীকৃতি পাওয়া মাগুরার সদর উপজেলার হাজরাপুরী লিচু বাজারজাতের কাজ করছেন বাগানমালিকেরা। আজ রোববার সকালে হাজরাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন লিচুবাগানে। ছবি: আজকের পত্রিকা

ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়া মাগুরার সদর উপজেলার হাজরাপুরী লিচু সংগ্রহ শুরু হয়েছে। আজ রোববার হাজরাপুরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের প্রথম হাজরাপুরী লিচু পাড়া হয়।

বেলা ১১টার দিকে হাজরাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন লিচুবাগানে মাগুরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ওহিদুল ইসলাম।

গত ৩০ এপ্রিল মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি লাভ করে। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই স্বীকৃতি দেয়।

জিআই স্বীকৃতি পাওয়া মাগুরার সদর উপজেলার হাজরাপুরী লিচু বাজারজাতের কাজ করছেন বাগানমালিকেরা। আজ রোববার সকালে হাজরাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন লিচুবাগানে। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে ওহিদুল ইসলাম বলেন, ‘হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি মাগুরার জন্য বিশাল অর্জন। এর মাধ্যমে এই অঞ্চলের লিচুর সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং চাষিরা লাভবান হবেন।’

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম বলেন, ‘সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা, হাজীপুর, নড়িহাটি, মিঠাপুরসহ প্রায় ২০টি গ্রামে এই বিশেষ জাতের লিচুর ব্যাপক ফলন হয়। হাজরাপুরী লিচু ব্যতিক্রমী স্বাদ, রসাল এবং বড় আকারের জন্য সুপরিচিত। অন্যান্য জাতের লিচুর তুলনায় এটি আগে পাকে। ফলে বাজারে এর চাহিদা বেশি থাকে।’

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মাগুরার শ্রীপুর: হামলায় আহত ব্যক্তির মৃত্যু, ১০ বাড়ি ভাঙচুর

মাগুরায় শুরু দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

নদীগর্ভে বিলীন হচ্ছে মহম্মদপুরের ঝামা সড়ক, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ঋণ উত্তোলন করে স্ত্রী নিখোঁজ, সন্তানকে বিষ পান করানোর পর বাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাগুরায় ‘ভুতুড়ে’ কলেজের ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ, প্রশ্নের মুখে প্রকল্প

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগ, শালিখা উপজেলা যুবদল নেতা নয়ন বহিষ্কার

স্কুল উপবৃত্তির তালিকায় শুধু নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম নিয়ে ক্ষোভ, যা জানাল প্রশাসন

মাগুরায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম শ্রেণির পৌরসভা বেহাল