হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের পাশে মরদেহটি পাওয়া যায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার-সংলগ্ন এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের পাশে এক যুবকের মরদেহ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মাইনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

মাদারীপুরে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি

গ্রামের বাড়ি পৌঁছেছে বৃষ্টির মরদেহ

আগামীকাল বিশ্ব মা দিবস: অন্ধ মেয়েকে আগলে রেখেই কাটছে বৃদ্ধার জীবন

মাদারীপুরের নিজ গ্রামে বৃষ্টির মরদেহের অপেক্ষায় শোকাহত সবাই

মাদারীপুর হাসপাতাল: কর্মীর অভাবে অচল ১০ আইসিইউ

আকাশে হঠাৎ আলোকরশ্মি, জনমনে কৌতূহল

আড়িয়াল খাঁ নদে সেতুর দাবি দীর্ঘদিনের, দুর্ভোগে তিন ইউনিয়নবাসী

প্রেম ভেঙে যাওয়ায় ৪৬০ ফুট বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি তরুণের