হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২ ঘণ্টা পর নৌযান চলাচল স্বাভাবিক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুই ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৬টার দিকে কালবৈশাখী শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে। পরে সকাল পৌনে ৯টার দিকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস ও বৃষ্টি হওয়ায় দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে ফের নৌযান চলাচল শুরু হয়। 

ট্রাফিক ইন্সপেক্টর আরও বলেন, এখন কালবৈশাখীর সিজন। আবহাওয়া বৈরী হয়ে উঠলে যেকোনো সময় নৌযান চলাচল বন্ধ রাখা হবে।

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বসতঘরে আগুন

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান