হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

হাসপাতালের বিছানায় শুয়ে আছে আহত তামিম তালুকদার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে তামিম তালুকদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ জুন) রাতে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত তামিম শহরের বাগেরপাড় এলাকার সোহেল তালুকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম রাতে ইটেরপুল এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তামিমের ওপর হামলা চালায়। এ সময় তামিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ