হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর থানা থেকে গতকাল রাতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁদের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়। একই সময় নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকজন ওয়ারেন্ট-সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশ দুজনকে সদর থানায় নিয়ে এলে আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে থেকে আরও সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব ব্যাপারীসহ (১৭) মোট সাতজন। তাঁদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

এ ঘটনায় স্বজন ও সমর্থকেরা থানার সামনে জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মাদারীপুরে মানব পাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদার গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার