হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌ চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করে। এর আগে ভোর থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই কুয়াশার তীব্রতা থাকায় সামান্য দূরত্বেও দিক নির্ণয় সম্ভব হয়নি। সকাল সাড়ে ৬টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমলে সকাল ৯টার পর থেকে নৌযান চলাচল শুরু হয়।

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম