হোম > সারা দেশ > মাদারীপুর

সাবেক মন্ত্রী শাজাহান খানের সাবেক এপিএস নজরুল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটকের পর নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এ ছাড়া দীর্ঘদিন তিনি সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই আত্মগোপনে ছিলেন তিনি। পরে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে সদর মডেল থানা-পুলিশ।

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ