হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, আজ সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। 

ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী। তিনি ঠান্ডা নিবারণের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান। একপর্যায়ে তাঁর শাড়িতে লাগা আগুন শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নিহতের ছেলে শাহা আলম বলেন, ‘আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ 

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড